বারুইপুরে মনোনয়ন বিদায়ি অধ্যক্ষের,ছাত্রকে ভোট যুদ্ধে আশীর্বাদ করলেন শিক্ষক - The News Lion

বারুইপুরে মনোনয়ন বিদায়ি অধ্যক্ষের,ছাত্রকে ভোট যুদ্ধে আশীর্বাদ করলেন শিক্ষক

 


দি নিউজ লায়নঃ      বারুইপুর; বারুইপুরের পদ্মপুকুর থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে মিছিল করে এসে বারুইপুর মহকুমাশাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন বিদায়ী অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিমান বন্দোপাধ্যায়। এদিন রিটার্নিং অফিসার মহকুমাশাসক সুমন পোদ্দারের কাছে তিনি মনোনয়ন জমা দেন। ছিলেন পুর প্রশাসক শক্তি রায়চৌধুরী,প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম দাস,জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী। মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল ব্যাপক। 


ডিজে বাজিয়ে কর্মীরা সবুজ আবীর খেলতে খেলতে প্রার্থীকে এসে মনোনয়ন জমা দেন। এদিন প্রার্থী তথা বিদায়ী অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন,বারুইপুর সহ দক্ষিন ২৪ পরগনায় তৃণমূলের ফল ভালো হবে। বিজেপির দৈন্যদশা এমন প্রার্থী খুঁজে পাচ্ছে না। লোকসভার সাংসদদের প্রার্থী করা হচ্ছে। শুধুই লম্ফঝম্প করছে ওরা। তৃণমূলই সরকার গঠন করবে। সিপিএম জোট করে নিজেদের সর্বনাশ করে দিয়েছে। একটা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে যাচ্ছে। 


আমাদের কোন প্রতিপক্ষ নেই। এদিন তৃণমূল প্রার্থীর পাশাপাশি সিপিএম প্রার্থী লাহেক আলীও মনোনয়ন জমা দেন। সিপিএমের কর্মীরা মিছিল করে এসে মহকুমাশাসকের অফিসে ঢোকেন। জয়নগর থেকে কয়েক শত কর্মীদের নিয়ে এসে মনোনয়ন জমা দেন জয়নগরের তৃণমূল প্রার্থী শিক্ষক বিশ্বনাথ দাস। মহকুমাশাসকের অফিসেই তাঁর সঙ্গে দেখা হয় ছাত্র বর্তমানে বারুইপুর পশ্চিমের সিপিএম প্রার্থী লাহেক আলীর সঙ্গে। শিক্ষকের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেন ছাত্র লাহেক। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন শিক্ষক। 


এই বিরল সৌজন্য দেখে অবাক হন অনেকেই। বিশ্বনাথ দাস বলেন, ছাত্র শিক্ষকের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। রাজনীতির মত প্রার্থক্য থাকতেই পারে। ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তবে রাজনীতির ময়দানে গুরু শিস্যের লড়াই তো রয়েছে,সেই লড়াইয়ে কে উত্তীর্ণ হয় দেখা যাক। এদিন কুলতলি থেকে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী গনেশ মন্ডল। পাশাপাশি ওই বিধানসভা থেকেই বহুজন মুক্তি দলের পক্ষ থেকে কার্ত্তিক মণ্ডল মনোনয়ন জমা দেন। এদিন মনোনয়ন কে ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.